• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৬টি মামলায় ২৫ হাজার ৮শ টাকা জরিমানা

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৬টি মামলায়
২৫ হাজার ৮শ টাকা জরিমানা

# হোসেনপুর প্রতিনিধি:-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মুখে মাস্ক ব্যবহার না করাসহ নানা অপরাধে ১৬ জনকে ১৬টি মামলায় ২৫ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
অভিযানে হোসেনপুর থানার পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য অফিসের লোকজন সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর পৌর এলাকায় সরকারি নির্দেশনা মোতাবেক সকলের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণসহ বিভিন্ন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০, মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সরকারি আদেশ অমান্যকরণে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জন ব্যক্তিকে ১৬টি মামলায় সর্বমোট ২৫ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে করোনা ভাইরাস প্রতিরোধ এবং মৎস্য সম্পদের বৃদ্ধিতে এই ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *