• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে সিভিল সার্জনের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রচারপত্র বিতরণ

কিশোরগঞ্জে অটোযাত্রী ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিতরণ করছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। -পূর্বকণ্ঠ

গতবছর জেলায় সহস্রাধিক ডেঙ্গু রোগি ছিল
কিশোরগঞ্জে সিভিল সার্জনের উদ্যোগে
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রচারপত্র বিতরণ

# মোস্তফা কামাল :-

সারা বিশ্বে প্রায় সাড়ে ৭ মাস ধরে করোনা মহামারি চলছে। মে মাসের প্রথম দিকে বাংলাদেশে এর সংক্রমণ শুরু হয়ে এখন ভয়াবহ রূপ নিয়েছে। অন্যান্য অসুখবিসুখের চেয়েও করোনাই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে। অথচ ডেঙ্গু এবং চিকুনগুনিয়াও প্রাণঘাতি রোগ। গতবছর বাংলাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছিল। ব্যাপক প্রাণহানি ঘটেছিল। সারা দেশ তটস্থ হয়ে পড়েছিল। ডেঙ্গু মোকাবেলার লক্ষ্যে এডিস মশা নিধনে দেশব্যাপী প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রচারণা ও কর্মোদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু এবছর করোনার কারণে প্রাণঘাতি ডেঙ্গু আর চিকুনগুনিয়া যেন চাপা পড়ে গেছে। অথচ গতবছর কিশোরগঞ্জ জেলায় সহস্রাধিক ডেঙ্গু রোগির চিকিৎসা হয়েছিল।কিশোরগঞ্জে পথচারীদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় প্রচারপত্র বিতরণ করছেন সিভিল সার্জন। -পূর্বকণ্ঠ

এখন বৃষ্টির মৌসুম। আর বৃষ্টির মৌসুমেই ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা দেয়। করোনার পাশাপাশি ডেঙ্গু আর চিকুনগুনিয়া সম্পর্কেও যেন সবাই সচেতন থাকে, বাসা-বাড়ি পরিষ্কার রাখে, ছোট ছোট আধারে জমে থাকা স্বচ্ছ পানি যেন সবাই পরিষ্কার করে, সে ব্যাপারে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান নিজে এবার মাঠে নেমেছেন। তিনি এ সংক্রান্ত সচেতনতা গড়ে তোলার জন্য সহকর্মিদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রচারপত্র বিতরণ করছেন। তথ্য অফিসের মাইকেও এ সংক্রান্ত প্রচারণা চালাচ্ছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোহাম্মদ ওবায়দুল হকসহ অন্যান কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সিভিল সার্জন সার্কিট হাউজ সড়কে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেছেন। মাইকে প্রচারণা চালিয়েছেন। সেই সঙ্গে করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে প্রয়োজনমাফিক বারবার সাবান দিয়ে ২০ সেকেন্ড পর্যন্ত হাত পরিষ্কার করা, মাস্ক ব্যবহার করা, বাইরে গেলে পারস্পরিক তিন ফুট দূরত্ব বজায় রাখাসহ যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও পরামর্শ দিচ্ছেন।
গতবছর সহস্রাধিক ডেঙ্গু রোগি কিশোরগঞ্জে চিকিৎসা নিয়েছিল। এদের মধ্যে ১৮৮ জন রোগিকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হলেও বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিল। তবে আক্রান্তদের মধ্যে স্থানীয়ভাবে ৩৫ জনের মত আক্রান্ত হয়েছিল। বাকি সবাই ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জে এসে চিকিৎসা নিয়েছিল। গতবছর এ জেলায় অবশ্য কেউ ডেঙ্গুতে মারা যায়নি। তবে কিশোরগঞ্জে যেহেতু স্থানীয়ভাবেও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে, ফলে এ ব্যাপারে সচেতন হওয়ার কোন বিকল্প নেই বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *