• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৬ মৃত্যু একজনের, সুস্থ নতুন ২৯ জন

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৬
মৃত্যু একজনের, সুস্থ নতুন ২৯ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন আরো ১৬ জনের করোনা ধরা পড়েছে। মারা গেছেন সদর উপজেলার আরো একজন। তবে সুস্থ হয়েছেন নতুন ২৯ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৮ আগস্ট মঙ্গলবার রাতে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, বাজিতপুরে ২ জন, ভৈরব ও ইটনায় একজন করে। পুরনো দুই রোগির নমুনাও আবার পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ৭৬টি নমুনা। আজ সদর উপজেলার একজনের মৃত্যুর খবরও রয়েছে। এ নিয়ে জেলায় করোনা কেড়ে নিল ৪৩ জনকে। আজ সুস্থ হওয়া ২৯ জনের মধ্যে সদর উপজেলায় ১১ জন, নিকলীতে ৮ জন, বাজিতপুরে ৭ জন, পাকুন্দিয়ায় ২ জন এবং কটিয়াদীতে একজন। আজ সারা জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ২৫১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *