• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী

বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা করছেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের
উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৮ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, শিক্ষা মন্ত্রণালয়ের চেক বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাওয়ার মুর্শেদ চৌধুরী। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্পেশাল পিপি অ্যাডভোকেট আতাউর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী।শিক্ষার্থীদের হাতে চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। -পূর্বকণ্ঠ

প্রধান অতিথি বলেছেন, বাঙালি জাতিকে বঙ্গবন্ধুই প্রথম স্বাধীনতা এনে দিয়েছিলেন। এ জন্যই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি চেতনা, একটি আদর্শ। আর সেই কারণেই ঘাতকরা তাকে হত্যার মাধ্যমে একটি চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। অথচ এ ধরনের একটি জঘণ্যতম হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে রাখা হয়েছিল ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে। এটা একটি স্বাধীন দেশের সংবিধানেরই পরিপন্থী। আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশের হাল ধরে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনিই প্রথম ২০২১, ২০৩০, ২০৪১- পর্যায়ক্রমে এরকম উন্নয়নের টার্গেট ঘোষণা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধান অতিথি বঙ্গবন্ধুর জীবনের শিক্ষা ও আদর্শ দিয়ে আগামী দিনের প্রজন্মকে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জােিনয়ছেন।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ২০১৯-২০ অর্থবছরের জন্য দু’টি শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়া ২৫ হাজার করে ৫০ হাজার টাকা, ৩ জন শিক্ষককে দেয়া ৫ হাজার করে ১৫ হাজার টাকা এবং ১১৪ জন ছাত্র-ছাত্রীকে দেয়া ৫ হাজার করে ৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যবর্গসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের জন্য দোয়া করা হয়।শিক্ষার্থীদের হাতে চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *