কিশোরগঞ্জে নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কটিয়াদীতে একজন। এ নিয়ে জেলায় মোট ৪২ জনের মৃত্যু হলো। তবে নতুন ২৫ জন সুস্থও হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, সোমবার রাতে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ১০ জন, করিমগঞ্জে ২ জন, তাড়াইলে ২ জন এবং কটিয়াদীতে একজন। পুরনো ৫ জন রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ৭৪টি নমুনা। সুস্থ হওয়া ২৫ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ২২ জন, তাড়াইল, পাকুন্দিয়া ও কটিয়াদীতে একজন করে। কটিয়াদীতে একজন মারা যাওয়ার খবরও মঙ্গলবার উল্লেখ করা হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হলো। মঙ্গলবার জেলায় করোনায় মোট চিকিৎসাধীন ছিলেন ২৬৫ জন।