• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে অতিরিক্ত ভাড়া আদায় ও অধিক যাত্রী পরিবহনের দায়ে জরিমানা

ভৈরবে অতিরিক্ত ভাড়া আদায় ও অধিক
যাত্রী পরিবহনের দায়ে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ১৭ আগষ্ট সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে দিনব্যাপি অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এসময় ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতায় ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিআরটিএ পরিদর্শক সাজেদুল ইসলাম ও ভৈরব হাইওয়ে থানা পুলিশ। জানা যায়, ভৈরবের সিলেট-ঢাকা মহাসড়কে স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ১৬ জনকে মোট ৩৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং এসময় যাত্রীদের আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সতেচন করা হয়। এবিষয়ে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহণ করা হচ্ছে। সাথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। নেই স্বাস্থ্য সচেতনতা। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যারের নির্দেশনা মোতাবেক সারাদিনব্যাপী ভৈরব ঢাকা সিলেট মহাসড়কে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ১৬ জনকে অর্থদণ্ড করা হয়েছে। তিনি আরো বলেন একই ভাবে ৯ আগষ্ট ১৩ জনকে ৪১ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ সময় সকলকে বাইরে বের হলে নিয়মিত মাস্ক ব্যবহারের জন্য সতেচন করা হয়। তিনি আরো বলেন, যদি কেউ এ আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *