• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

মিঠামইনের মুক্তিযোদ্ধা আক্কেল আলী মাস্টার কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু

মিঠামইনের মুক্তিযোদ্ধা আক্কেল আলী
মাস্টার কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের নোয়াবাদে একটি কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।
কমিউনিটি ক্লিনিকে আসুন, সেবা নিন, সুস্থ থাকুন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৭ আগস্ট সোমবার উপজেলার বৈরাটি ইউনিয়নের নোয়াবাদ গ্রামে মুক্তিযোদ্ধা আক্কেল আলী মাস্টার কমিউনিটি ক্লিনিকটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল শাফী এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু সুমির কুমার বৈষ্ণব, উপজেলা যুবলীগ সভাপতি শরীফ কামাল, মিঠামইন উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান মতিউর রহমান, বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *