• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে করোনা নিয়ন্ত্রণে জব্দ হলো প্রচুর অটোরিকশা

কিশোরগঞ্জ স্টেডিয়ামে অননুমোদিত ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের জন্য যাবনহান জব্দ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে করোনা নিয়ন্ত্রণে
জব্দ হলো প্রচুর অটোরিকশা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ইদানিং করোনা সংক্রমণ উদ্বেগজনক হাড়ে বেড়ে চলেছে। মাঝে কিছুদিন বেশ নিয়ন্ত্রণে চলে আসলেও কুরবানি ঈদকে কেন্দ্র করেই মূলত সংক্রমণের গ্রাফ আবার উর্ধমুখি হচ্ছে। সর্বশেষ রোববার জেলায় ৫৪ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদর উপজেলাতেই ৩৩ জন। এর একটি অন্যতম কারণ হতে পারে রাস্তায় প্রচুর যানবাহন, যানবাহনে অতিরিক্ত যাত্রী পরিবহন, আর মাস্ক ব্যবহার না করা। কিছুদিন আগে জেলা শহরে প্রশাসনের পক্ষ থেকে এসব যানবাহন জব্দ করা হলেও আবার এরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পৌর এলাকায় চলাচলের অনুমোদন নেই, এরকম বহু অটোরিকশা এবং মিশুকও চলাচল করছে। ফলে আজ ১৭ আগস্ট সোমবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব যানবাহন জব্দ করে পুরাতন স্টেডিয়ামে ডাম্পিং করা হয়। সেই সঙ্গে স্বেচ্ছাসেবক নিয়োগ করে মাস্কবিহীন চালক, যাত্রী ও পথচারীদের মাঝে বিনামূল্যে প্রচুর মাস্কও বিতরণ করা হয়। করোনার বিস্তার রোধ ও জনজীবনের স্বস্তির জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *