• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে প্রশাসনের পক্ষে স্বেচ্ছাসেবকদের মাস্ক বিতরণ

অটোযাত্রী এক শিশুকে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক দেয়া হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে প্রশাসনের পক্ষে
স্বেচ্ছাসেবকদের মাস্ক বিতরণ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ইদানিং করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। মাঝে কিছুদিন বেশ নিয়ন্ত্রণে চলে আসলেও কুরবানি ঈদকে কেন্দ্র করেই মূলত সংক্রমণের গ্রাফ আবার ঊর্ধ্বমুখি হচ্ছে। সর্বশেষ রোববার জেলায় ৫৪ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদর উপজেলাতেই ৩৩ জন। এর একটি অন্যতম কারণ হতে পারে মাস্ক ব্যবহার না করা। এখন শহর থেকে শুরু করে গ্রামের হাটবাজারেও প্রচুর মানুষকে মাস্ক ছাড়া দেখা যায়। এর জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্য কিছু জরিমানা করা হলেও মানুষকে কিছুতেই নিয়মের মধ্যে আনা যাচ্ছে না। এছাড়া, এখন শহরে প্রচুর হালকা যানবাহন চলাচল করছে। এরা কোন বিধিনিষেধ বা নিয়মকানুন মানছে না। শহরের এখন ভয়াবহ যানজট লেগে থাকে। এসব কারণেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে মাস্কবিহীন মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণও করা হয়। এছাড়া আজ ১৭ আগস্ট সোমবার সকাল থেকে শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেশ কিছু অননুমোদিত অটোরিকশা, সিএনজি এবং মিশুক জব্দ করে স্টেডিয়ামে আটক করা হয়েছে। তখন প্রশাসনের পক্ষ থেকে কিছু স্বেচ্ছাসেবককে রাস্তায় দাঁড়িয়ে মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *