বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাচ্ছে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় শোক দিবসের সকালে সংগঠনের জেলা কমিটির সভাপতি কোহিনূর আফজাল, উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সালমা হক, সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম, কর্মকর্তা জাহানারা ইসলাম প্রমুখের নেতৃত্বে জেলা শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।