বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাচ্ছে কিশোরগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলন। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় শোক দিবসের সকালে সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলফাজ উদ্দিন দীপু, ফিরোজ উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান রবিন প্রমুখের নেতৃত্বে জেলা শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।