বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির পুস্পস্তবক অর্পণ। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টি জেলা শাখার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় শোক দিবসের সকালে পার্টির জেলা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, পার্টি নেতা এনামুল হক চৌধুরী, ডা. স্বপন ভৌমিক প্রমুশের নেতৃত্বে জেলা শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।