বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পুস্পস্তবক অর্পণ। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় শোক দিবসের সকালে মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহর নেতৃত্বে জেলা শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।