বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাচ্ছে জেলা রোভার ও স্কাউট। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে জেলা রোভার স্কাউটের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় শোক দিবসের সকালে জেলা শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা রোভার ও স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, স্কাউট কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, জেলা রোভার সম্পাদক কামরুল আহসান, যুগ্ম-সম্পাদক সালমা হক, কোহিনূর আফজাল প্রমুখের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।