• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা ছিল যাদের অপরাধ সেদিনের সাহসীদের খবর এখন কেউ রাখেনা

১৯৭৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে সেদিনের গ্রেফতারকৃত ২২ জনের মধ্যে ছবিতে ৯ জনের ছবি আছে।

ভৈরবে বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী
পালন করা ছিল যাদের অপরাধ
সেদিনের সাহসীদের খবর এখন কেউ রাখেনা

আসাদুজ্জামান ফারুক

ভৈরবের হাজী আসমত কলেজের ছাত্রাবাস দুতলায় একদল পুলিশ উঠে, বলে উঠল তোরা কিসের মিলাদের আয়োজন করেছিস। এত দুঃসাহস তোদের? অকথ্য ভাষায় গালি দিয়েই সেদিন পুলিশ সদস্যরা সবাইকে লাঠিপেটা শুরু করল। পায়ের বুট আর রাইফেলের বাট দিয়ে আঘাত করতে লাগল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে। পুলিশের অমানষিক নির্যাতনে সেদিন অনেকেই রক্তাক্ত হয়েছিল। এরপর উপস্থিত ২২ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেল। তারপর তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হলো থানায়। সেদিন তাদের অপরাধ ছিল জাতির জনক বঙ্গবন্ধু প্রথম মৃত্যুবার্ষিকী দিবসে তারা মিলাদ ও দোয়ার আয়োজন করেছে।
ঘটনাটি ঘটেছিল বঙ্গবন্ধুকে ঘাতকরা সপরিবারে হত্যার এক বছর পর ১৯৭৬ সালের ১৫ আগস্ট। এদিন ছিল বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। সেদিন গ্রেফতারকৃত ২২ জনকে পুলিশ কারাগারে পাঠায়। তারপর দীর্ঘদিন কারাভোগ করার পর তারা পর্যায়ক্রমে জেল থেকে ছাড়া পায়। সেদিনের সাহসীদের খবর এখন কেউ রাখেনা। এসব ক্ষোভের কথাগুলি বললেন সেসময়ের গ্রেফতারকৃত ছাত্রনেতা রসরাজ সাহা ও মতিউর রহমান।
সেদিনের ঘটনায় যারা গ্রেফতার হয়েছিল তারা হলো, তৎকালীন থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম আক্কাছ (বর্তমানে পৌর মেয়র), ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান ফারুক (বর্তমানে সাংবাদিক), রুহুল আমীন, মাহবুব, মতিউর রহমান, মফিজুর রহমান, মোশারফ হোসেন (জজ মিয়া), জিল্লুর রহমান জিল্লু, আসাদ মিয়া, আতাউর রহমান, আসাদুল হক শিশু, ফিরুজ মিয়া, দীলিপ চন্দ্র সাহা ও তার ভাই দীজেন্দ্র চন্দ্র সাহা, ফজলুর রহমান, আবদুল হামিদ, ইদ্রিছ মিয়া, মাহবুব আলম, রসরাজ সাহা, সুবল চন্দ্র কর, শাহজালাল হোসেন ও আজমল ভূইঁয়া।
এবারের ১৫ আগস্ট হবে বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যুদিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পর দেশে সামরিক শাসন জারি করা হয়। তখন সামরিক আইন প্রশাসক ছিলেন জিয়াউর রহমান। তখন সামরিক সরকারের ভয়ে কেউ বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করতনা। দেশের অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিল জেলে এবং কেউ কেউ ছিল পলাতক। এই দুঃসময়ে ভৈরবে ২২ জন নেতাকর্মী তৎকালীন হাজী আসমত কলেজের শহীদ আশুরঞ্জন ছাত্রাবাসে (বর্তমান শৈবাল হোটেল) বঙ্গবন্ধুর প্রথম শাহাদাৎ বার্ষিকীর আয়োজন করেছিল। এই উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৩ টায় ১২ জন মৌলভি ছাত্রাবাসে এসে কোরআন খতম শুরু করে। বিকেল ৪টার মধ্য ২২ জন নেতাকর্মী মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়। যুবলীগ নেতাদের নিমন্ত্রণে স্থানীয় অনেক যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী মিলাদে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু সেসময় সামরিক সরকারের ভয়ে অনেকেই অনুষ্ঠানে উপস্থিত হয়নি।
সেদিন মিলাদ শুরুর আগেই গোয়ান্দাদের কাছে খবর পৌঁছে যায়। সামরিক সরকারের কর্তৃপক্ষ তখন নির্দেশ দেয়, আয়োজন বন্ধ করে আয়োজনকারীদের গ্রেফতার করতে। এই নির্দেশ দেয়ার পর ভৈরব থানা পুলিশের ২০/৩০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে ছাত্রাবাসটি ঘিরে ফেলে। এসময় পুলিশ ছাত্রাবাসে ঢুকেই অকথ্য ভাষায় গালাগালি ও নির্যাতন শুরু করে। এরপর ২২ জনকে গ্রেফতার করে এবং মৌলভীদেরকে আটক করার পর থানায় নিয়ে মুচলেকা রেখে মৌলভীদেরকে ছেড়ে দিলেও ২২ জনকে আটক করা হয়।
সেদিনের গ্রেফতারকৃত যুবলীগ নেতা ফখরুল আলম আক্কাছ বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে গিয়ে বেঁচে গেছি। জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে ঘাতকরা হত্যা করেছে। সেখানে আমাদের গ্রেফতার একটি তুচ্ছ ঘটনা। বঙ্গবন্ধুর নামে মিলাদ দোয়া পড়ানো ছিল সেদিন আমাদের অপরাধ। একারণে আমি এক বছর কারাগারে বন্দি ছিলাম। তখন ফাঁসির সেলে আমাকে বন্দি করে রেখেছিল।
আরেক গ্রেফতারকৃত নেতা মতিউর রহমান এই প্রতিনিধিকে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর কয়েক বছর এদেশে কেউ তার নামটি উচ্চারণ করতে ভয় পেত। আমরা সেদিন দুঃসাহসিকতার সাথে মিলাদের আয়োজন করেছিলাম। এখন আমাদের দল ক্ষমতায় কিন্তু দলীয় নেতারাও আমাদের স্মরণ করেনা। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যদি পেতাম তবে ক্ষোভের কথাগুলি বলতে পারতাম।
সেদিন গ্রেফতারকৃত ছাত্রনেতা আসাদুজ্জামান ফারুক বলেন, সেইসময় আমি কলেজে পড়তাম। একজন মুসলমান হিসেবে সেদিন বঙ্গবন্ধুর জন্য মিলাদ দোয়ার আয়োজনে অংশ নিয়ে গ্রেফতার হয়ে ৫ মাস ২৭ দিন কারাগারে ছিলাম। সেদিনের কথাগুলি মনে পড়লে আজও আমার শরীর শিহরিয়ে উঠে। বঙ্গবন্ধুর নামে মিলাদ পড়ানোর কারণে সেদিন সামরিক সরকারের নির্দেশে আমাদের গ্রেফতার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *