• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরব পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালন

ভৈরব পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর
শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌরসভার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব পৌর বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। এ সময় তার সাথে ছিলেন, ভৈরব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে সকালে পৌর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন পৌর মেয়র। পরে পুস্পস্তবক অর্পণ শেষে পৌরসভার সম্মেলন কক্ষে এক শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, আমি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছি। বাংলার অবিসংবাদিত নেতা ছিলেন তিঁনি। তিঁনি মুক্তিযুদ্ধ শুরুর আগ থেকেই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তিঁনি সে স্বপ্ন পূরণ করেছেন। আমাদের দিয়েছেন সোনার বাংলাদেশ। কিন্তু এ দেশকে পাকিস্তানী পেতাত্মারা ধ্বংস করতে বঙ্গবন্ধুকে তাঁর পরিবারসহ হত্যা করেছেন। কিন্তু তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেই দেশকে পাকিস্তানে রূপান্তরিত করতে পারবে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এ সময় ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া কামনা করেন তিঁনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *