• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালিত

ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম
শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালিত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে উপজেলা কমপ্লেক্স চত্বরে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে এবং সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি শুভ সূচনা করেন। এছাড়াও উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভৈরব উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ভৈরব প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতাকর্মীগণ। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন পুস্পস্তবক অর্পন করেন।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে পুস্পস্তবক অর্পন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নারকীয় হত্যাযজ্ঞ জাতির জন্য লজ্জাজনক। ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে যাওয়ায় আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারকীয় হত্যাকাণ্ডের বিচার করছেন। এ সময় তিনি বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সকলের কাছে দোয়া কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, ভৈরব উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রমুখ। এছাড়াও দিনটি উদযাপনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *