বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের পুস্পস্তবক অর্পণ। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে। সকালে দলীয় কার্যালয়ে অর্ধনমিত অবস্থায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সহ-সভাপতি অ্যাডভোকেট বিজয় শঙ্কর রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূরুল ইসলাম নূরু প্রমুখের নেতৃত্বে সকাল সোয়া ৭টার দিকে শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মিরা পুষ্পস্তবক অর্পণ করেছেন।