• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে ১৫ আগস্ট পালিত

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পুস্পস্তবক অর্পণ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ১৫ আগস্ট পালিত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে অর্ধনমিত অবস্থায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় জেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে পুলিশ প্রশাসন, সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজালের নেতৃত্বে আওয়ামী লীগ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, মেয়র মাহমুদ পারভেজের নেতৃত্বে পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি গুরুদয়াল কলেজ, সরকারি মহিলা কলেজ, ওয়ালিনেওয়াজ খান কলেজ, পৌর মহিলা কলেজ, গণতন্ত্রী পার্টি, জেলা স্কাউটস ও রোভার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, র‌্যাব, আনসার ও ভিডিপি, সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, গণপূর্ত বিভাগ, কারা কর্তৃপক্ষ, কৃষক লীগ, সম্মিলিত সামাজিক আন্দোলন, জাতীয় মহিলা সংস্থা, মহিলা পরিষদ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সেস এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সেখানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শহীদ হওয়া তার পরিবারবর্গসহ সকলের জন্য দোয়া করা হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জুম প্রযুক্তিতে আয়োজন করা হয় আলোচনা সভার। আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *