• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ই-নথি কার্যক্রমে শ্রেষ্ঠত্বের জন্য কিশোরগঞ্জের সংশ্লিষ্টরা পুরস্কৃত

ই-নথি কার্যক্রমে শ্রেষ্ঠত্বের জন্য
কিশোরগঞ্জের সংশ্লিষ্টরা পুরস্কৃত

# মোস্তফা কামাল :-

সম্প্রতি সরকারের আইসিটি বিভাগের এ-টু-আই’র জুলাই মাসের ই-নথি কার্যক্রমের ফলাফলে দেশের ২৫টি ‘এ’ ক্যাটাগরির জেলা প্রশাসক কার্যালয়ের মধ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে। আর দেশের ৪৯১টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মধ্যে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় শ্রেষ্ঠ, অর্থাৎ প্রথম হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসন কালেক্টরেট সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা করেছে। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অফিস স্টাফ।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি চলতি আগস্ট মাসেও এই কৃতিত্বের ধারা ধরে রেখে যেন আরো ভাল ফলাফল করা যায়, সে ব্যাপারে সবাইকে উৎসাহ প্রদান করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানে এই বিরল কৃতিত্ব অর্জনে অনন্য ভূমিকা রাখার জন্য বিভিন্ন শাখার তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে রাব্বি, উম্মে হাফসা নাদিয়া ও উবায়দুর রহমান সাহেল এবং তিনজন অফিস স্টাফ নির্মল কান্তি চক্রবর্তী, মো. ফয়েজ উদ্দিন ও রাবেয়া সুলতানাকে জেলা প্রশাসক পুরস্কৃত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *