• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষ রোপন

মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে
পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষ রোপন

# মোস্তফা কামাল :-

পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ড বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছে। আজ ১৪ আগস্ট শুক্রবার সকালে জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বরে বিভিন্ন জাতের চারা রোপনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ। এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী ও এ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জেলা ভিত্তিক কর্মসূচীর আওতায় এ জেলায় ৬ হাজার বিভিন্ন জাতের চারা রোপন করা হবে। এর মধ্যে জেলা শহরের নরসুন্দা নদীর পাড়, বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও হাওরে চারা রোপন করা হবে। তবে হাওরে বর্ষার পানি নেমে যাবার পর পানি সহিষ্ণু জাতের গাছের চারা রোপন করা হবে। এসব চারা রোপনের ফলে বনজ, ফলদ ও ওষুধি চাহিদা যেমন পূরণ হবে, তেমনি ভূমি ক্ষয়ও রোধ হবে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *