• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জ থেকে আটক হওয়া ইয়াবা পাচারকারী কারাগারে

- প্রতিকী ছবি

কিশোরগঞ্জ থেকে আটক হওয়া
ইয়াবা পাচারকারী কারাগারে

মোস্তফা কামাল :-

বিমানে বিদেশে ইয়াবা পাচার করতে গিয়ে সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে আটক হওয়া কলেজ ছাত্র আবু দারদা (২২) এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আবু দারদার বাবা হাফিজুর রহমান বুলবুল জানিয়েছেন, সদর উপজেলার মুকসেদপুরে পাসপোর্ট অফিসের কাছ থেকে আটক করার পরই পাশের এক চায়ের দোকানে আটককারীরা বলে গিয়েছিলেন যেন অভিভাবকরা ঢাকার গেণ্ডারিয়া থানায় যোগাযোগ করেন। পরদিন মঙ্গলবার আবু দারদার বড়ভাই মাহবুব পরনের কিছু কাপড়সহ গেণ্ডারিয়া থানায় গেলে সেখানে আবু দারদার সঙ্গে দেখা হয়। তবে বর্তমানে আবু দারদা ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বলে জানিয়েছেন বাবা হাফিজুর রহমান বুলবুল।
একটি সূত্র জানিয়েছে, মুকসেদপুর এলাকার পল্লী চিকিৎসক হাফিজুর রহমান বুলবুলের ছেলে কলেজ ছাত্র আবু দারদা (২২) কয়েকদিন আগে বিমানযোগে বিদেশে দু’টি মিষ্টির প্যাকেটে করে আনুমানিক ৫০ লাখ টাকার ইয়াবা পাঠাতে গিয়ে ব্যর্থ হন। চালানটি ধরা পড়ে যায়। এর সূত্র ধরে সোমবার সন্ধ্যার দিকে গাড়ি নিয়ে একটি সাদা পোশাকের দল মুকসেদপুরের পাসপোর্ট কার্যালয় এলাকা থেকে আবু দারদাকে আটক করে নিয়ে যায়। এসময় তার বাবা মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন। নামাজ থেকে বেড়িয়ে তিনি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনা শুনেছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন। তবে আটককারীরা সেখানে একটি চায়ের দোকানে বলে গিয়েছিলেন যেন আবু দারদার স্বজনরা ঢাকার গেণ্ডারিয়া থানায় যোগাযোগ করেন। তিনি আরো জানান, আবু দারদা তার নয়ন নামে এক বন্ধুর কথায় না জেনে ইয়াবার চালানটি পাঠাতে গিয়েছিলেন। যার করণে সে বিপদে পড়েছে। তবে নয়ন এখনো গ্রেফতার হয়নি বলে তিনি জানিয়েছেন। এদিকে সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জেনেছেন, আবু দারদাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ধরে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *