• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জ থেকে সৌদীতে পাচারের ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই

কিশোরগঞ্জ থেকে সৌদীতে
পাচারের ৫০ লাখ টাকার
ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ থেকে ঢাকার আইন শৃংখলা বাহিনীর একটি দল আনুমানিক ৫০ লাখ টাকার ইয়াবা পাচারের ঘটনায় দু’জনকে আটক করেছে বলে একটি সূত্র জানিয়েছে। ইয়াবার চালানটি সৌদী আরবে পাঠানোর কথা ছিল বলে সূত্রটি জানিয়েছে। তবে বিষয়টি স্থানীয়ভাবে জানা জানি হয়নি। এখানকার আইন শৃংখলা বাহিনীও এ বিষয়ে অবহিত ছিল না।
সূত্রটি জানায়, সদর উপজেলার মুকসেদপুর এলাকার পল্লী চিকিৎসক হাফিজুর রহমান বুলবুলের এক ছেলে নাজিব সৌদী আরবে থাকেন। তার কাছে ছোটভাই পার্শ্ববর্তী মুসুল্লি কলেজের বিএ ক্লাশের ছাত্র আবু দারদা (২২) ওই চালানটি পাঠানোর জন্য একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কয়েকদিন আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরের যার সঙ্গে চুক্তি হয়েছিল, সেদিন তিনি ডিউটিতে ছিলেন না। যে কারণে চালানটি ধরা পড়ে যায়। এর সূত্র ধরে রাজধানী থেকে আইন শৃংখলা বাহিনীর একটি দল সোমবার বিকালে কিশোরগঞ্জ এসে প্রথমে ওই কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে আটক করে। এরপর কুরিয়ার অফিসের সিসি টিভির ফুটেজ থেকে আবু দারদাকে চিহ্নিত করে তাকে এদিন সন্ধ্যার দিকে মুকসেদপুরের পাসপোর্ট কার্যালয়ের কাছ থেকে গ্রেফতার করে দু’জনকেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। অবশ্য কোন আইনী সংস্থার পক্ষ থেকে এসব বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে আবু দারদার বাবা হাফিজুর রহমান বুলবুলকে প্রশ্ন করলে তিনি এ প্রতিনিধির কাছে ছেলে আটক হওয়ার কথা স্বীকার করে বলেন, তার ছেলে ইয়াবার বিষয়ে কিছুই জানতো না। তাকে শহরের নয়ন নামে এক বন্ধু চালানটি বিমানবন্দরে পাঠানোর দায়িত্ব দিয়েছিল। তার ছেলে বন্ধু নয়নের ছবি এবং মোবাইল নম্বর আইন শৃংখলা বাহিনীর কাছে দিয়েছে বলেও তিনি জানান। তবে তার অপর ছেলে নাজিব সৌদী আরবে থাকেন বলেও জানিয়েছেন। তিনি আরো জানান, ছেলে আবু দারদা আটকের সময় তিনি মসজিদে নামাজে ছিলেন। ফলে নিজে আটকের ঘটনা দেখেননি। অন্যদের কাছে শুনেছেন, একটি সাদা গাড়িতে সাদা পোশাকে লোকজন এসেছিলেন। সঙ্গে একজন নারীও ছিলেন। এরা কোন সংস্থার সদস্য, তাও তারা জনতে পারেননি।
এদিকে সদর থানার ওসি আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না, কোন সংস্থার পক্ষ থেকে তাকে অবহিতও করেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *