• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

করিমগঞ্জে স্কুল ছাত্রী ছুরিকাহত দুর্বৃত্ত পুলিশের হাতে গ্রেফতার

করিমগঞ্জে স্কুল ছাত্রী ছুরিকাহত
দুর্বৃত্ত পুলিশের হাতে গ্রেফতার

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জে এক দুর্বৃত্ত নবম শ্রেণীর এক ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্মক আহত করেছে। ছাত্রীটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুলিশ ঘটনার দিনই ওই দুর্বৃত্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, করিমগঞ্জের নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আঙ্গারকান্দা গ্রামের আব্দুর রউফের মেয়ে মিতু আক্তারকে (১৭) আজ ১১ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার দিকে পার্শ্ববর্তী নিকলীর শিংপুর পাথারকান্দি গ্রামের ফাইজুল ইসলামের ছেলে বখাটে নোবেল (২২) অন্তত ৮ থেকে ৯টি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছাত্রীটির আর্তচিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)-এর সুনিপুন নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অনির্বাণ চৌধুরী ও করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলামের নেতৃত্বে অন্যান্য পুলিশ ফোর্স প্রযুক্তির সহায় অভিযান চালিয়ে ঘটনাস্থলের পার্শ্ববর্তী দেওপুর গ্রামের এক ঘনিষ্ঠজনের বাড়ি থেকে দুর্বৃত্ত নোবেলকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় ব্যবহৃত ছোরাটাও উদ্ধার করা হয়েছে। ছাত্রীর বাবা আব্দুর রউফ বাদী হয়ে মামলা রুজুর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *