• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিছুদিন ধরে সুস্থতার চেয়ে সংক্রমণের হার বেশি, কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৮ সদরের অবস্থায় ক্রমেই নাজুক হচ্ছে

কিছুদিন ধরে সুস্থতার চেয়ে সংক্রমণের হার বেশি
কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৮
সদরের অবস্থায় ক্রমেই নাজুক হচ্ছে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন করে ১৮ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে মঙ্গলবার রাতে পাওয়া ৮০টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, তাড়াইলে ৪ জন, বাজিতপুরে ২ জন এবং ভৈরবে একজন। নেগেটিভ হয়েছে ৬২টি নমুনা। সুস্থ হওয়া ৮ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া, কটিয়াদী ও ভৈরবে একজন করে। বুধবার জেলায় চিকিৎসাধীন করোনা রোগি ছিলেন ২৪১ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ জন, আর বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ২১৫ জন। গত কিছুদিন ধরে সুস্থতার বিপরীতে সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে চলেছে। আর এই ক্ষেত্রে প্রতিদিন সদর উপজেলাতেই বেশি নতুন রোগি তৈরি হচ্ছে। একটা সময় পর্যন্ত ১৩ উপজেলার মধ্যে ভৈরবে সর্বাধিক রোগি ছিল। আর বুধবারের হিসাব অনুযায়ী বর্তমানে সদর উপজেলায় রোগি আছে ১৩১ জন, আর ভৈরবে আছে ৪১ জন। কিছুদিন আগে সরকার থেকে বলা হলো, একটি এলাকায় লাখে ১০ জন হারে করোনা রোগি থাকলে ওই এলাকাকে ‘রেডজোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন দিতে হবে। তখন কিশোরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামের সভার সিদ্ধান্ত মোতাবেক কিছু রেডজোন চিহ্নিত করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলেও লকডাউনের অনুমোদন পাওয়া যায়নি। অন্তত স্বল্পকালীন সময়ের জন্য লকডাউনের চর্চা করতে পারলেও এভাবে করোনার বিস্তার হতো না বলে অনেকেই মনে করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *