• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নৌকাডুবিতে তিনজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায়
নৌকাডুবিতে তিনজনের লাশ উদ্ধার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নৌকাডুবিতে নিহত তিনজনের লাশ উদ্ধার হয়েছে। ইটনার চৌগাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল আলী জানিয়েছেন, গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে পার্শ্ববর্তী বাদলা ইউনিয়নের কুর্শি গ্রাম থেকে একটি যাত্রীবাহী নৌকা চৌগাঙ্গা ইউনিয়েনের মাওড়া গ্রামের যাওয়ার পথে চৌগাঙ্গা এলাকায় ধনু নদীতে ঢেউয়ের আঘাতে ডুবে যায়। এসময় ৮ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও মাওড়া গ্রামের মুখলেছ মিয়ার স্ত্রী সুমাইয় (১৮), নৌকার মাঝি হাসান আলী (৭০) ও বরজু মিয়ার শিশুকন্যা হীরামনি (৫) নিখোঁজ থাকে। আজ সোমবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ধনু নদী থেকে তাদের লাশ উদ্ধার করেছে। স্বাজনদের কাছে লাশ হস্তান্তর ও পরিবারগুলোকে আর্থিক সাহায্য দেয়ার ব্যাপারে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *