কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নৌকাডুবিতে নিহত তিনজনের লাশ উদ্ধার হয়েছে। ইটনার চৌগাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল আলী জানিয়েছেন, গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে পার্শ্ববর্তী বাদলা ইউনিয়নের কুর্শি গ্রাম থেকে একটি যাত্রীবাহী নৌকা চৌগাঙ্গা ইউনিয়েনের মাওড়া গ্রামের যাওয়ার পথে চৌগাঙ্গা এলাকায় ধনু নদীতে ঢেউয়ের আঘাতে ডুবে যায়। এসময় ৮ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও মাওড়া গ্রামের মুখলেছ মিয়ার স্ত্রী সুমাইয় (১৮), নৌকার মাঝি হাসান আলী (৭০) ও বরজু মিয়ার শিশুকন্যা হীরামনি (৫) নিখোঁজ থাকে। আজ সোমবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ধনু নদী থেকে তাদের লাশ উদ্ধার করেছে। স্বাজনদের কাছে লাশ হস্তান্তর ও পরিবারগুলোকে আর্থিক সাহায্য দেয়ার ব্যাপারে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার।