র্যাবের হাতে আটক তিন ছিনতাইকারী। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে র্যাবের হাতে তিন ছিনতাইকারী আটক হয়েছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, আজ ২৯ জুলাই মঙ্গলবার র্যাবের একটি দল জেলা শহরের জেলা সরণি মোড় এলাকা থেকে পার্শ্ববর্তী মুক্তি সরণি এলাকার মৃত বলরাম পোদ্দারের ছেলে সজিব পোদ্দার (২৬), কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার মৃত তমির উদ্দিনের ছেলে, বর্তমানে শহরের মনিপুরঘাট এলাকার ভাড়াটে সুমন আহমেদ লিজন (২০) ও বত্রিশ বগাদিয়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে শাহ আলমকে (২৭) আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি ছোরা, একটি প্লাস, তিনটি মোবাইল সেট ও নগদ ১ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।