• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে তিন ছিনতাইকারী আটক

র‌্যাবের হাতে আটক তিন ছিনতাইকারী। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে
তিন ছিনতাইকারী আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে তিন ছিনতাইকারী আটক হয়েছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, আজ ২৯ জুলাই মঙ্গলবার র‌্যাবের একটি দল জেলা শহরের জেলা সরণি মোড় এলাকা থেকে পার্শ্ববর্তী মুক্তি সরণি এলাকার মৃত বলরাম পোদ্দারের ছেলে সজিব পোদ্দার (২৬), কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার মৃত তমির উদ্দিনের ছেলে, বর্তমানে শহরের মনিপুরঘাট এলাকার ভাড়াটে সুমন আহমেদ লিজন (২০) ও বত্রিশ বগাদিয়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে শাহ আলমকে (২৭) আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি ছোরা, একটি প্লাস, তিনটি মোবাইল সেট ও নগদ ১ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *