• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে কোরবানি উপলক্ষে ২৬৪ খামারের অনলাইন নিবন্ধন

মোশাররফের খামারের ওপরের ষাঁড়টির ওজন ৩শ কেজি, নীচেরটি ২৫০ কেজি। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কোরবানি উপলক্ষে
২৬৪ খামারের অনলাইন নিবন্ধন

# মোস্তফা কামাল :-

করোনা মহামারির কারণে এবার উন্মুক্ত কোরবানির হাটের পাশাপাশি খোলা হয়েছে অনলাইন পশুর মার্কেট। হাজার হাজার ক্রেতা-বিক্রেতার ভিড় এড়াতে মানুষ অনলাইনে এবার কোরবানির পশু কিনতে পারবেন। কিশোরগঞ্জের খামারিদের মধ্যে থেকে এখন পর্যন্ত ২৬৪টি খামার অনলাইনে নিবন্ধন করেছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।
জেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ড. নজরুল ইসলাম জানিয়েছেন, জেলার ১৩টি উপজেলায় মোট ৯৯টি পশুর হাট রয়েছে। এর মধ্যে ৫০টি হাট স্থায়ী, আর অস্থায়ী হাট আছে ৪৯টি। এর বাইরে রাস্তার পাশে বসে আরো ৫টি পশুর হাট। এবার স্থায়ী হাটের বাইরে অন্য কোন হাট বসতে দেয়া হবে না। তিনি আরো জানান, জেলায় খামারি আছেন মোট ১৭ হাজার ৬১১ জন। আবার ১০টি বা তার ঊর্ধ্বে গরু আছে, এমন খামার আছে ৩১৬টি। আর জেলায় ছাগলের খামার আছে ৬৪টি। জেলায় এবার কোরবানির যোগ্য পশু আছে ৯৭ হাজার ৩৬৫টি।
তবে এবার হাটে গিয়ে অনেকেই কোরবানির পশু কেনার ক্ষেত্রে আগ্রহী নন। ফলে তাদের জন্য এবার অনলাইন পশুরহাট খোলা হয়েছে। ‘ফুড ফর নেশন’ নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনলাইন পশুরহাট খোলা হয়েছে। এছাড়া জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকেও প্রত্যেক উপজেলায় অনলাইন পশুরহাট খোলা হয়েছে। ইতোমধ্যে জেলার ২৬৪টি খামার অনলাইনে নিবন্ধন করেছে বলে ড. নজরুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো জানান, ক্রেতা-বিক্রেতা উভয়েই প্রাণী সম্পদ বিভাগে যোগাযোগ করলে পশু কেনা বা বেচার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন। ইতোমাধ্য অনলাইনে ৮ লাখ ৯৩ হাজার টাকায় ১৩টি পশু বিক্রিও হয়েছে।
সদর উপজেলার দানাপাটুলি এলাকার খামারি মোশাররফ হোসেন জানিয়েছেন, তার খামারে বর্তমানে মোট ১৮টি গরু রয়েছে। এর মধ্যে কোরবানির বড় ষাঁড় রয়েছে তিনটি। এগুলি তার খামারের গাভীর বাছুর থেকে হয়েছে। খামারে দেশি জাতের পাশাপাশি কিছু শঙ্কর জাতও রয়েছে। মোশাররফ জানান, ভুঁড়ি আর চামড়া বাদ দিয়ে বড় ষাঁড়টির ৪শ’ কেজি মাংস হবে। এর দাম হাকছেন আড়াই লাখ টাকা। অন্য একটির মাংস হবে ৩শ’ কেজি। এর দাম হাকছেন এক লাখ ৮০ হাজার টাকা। তিনি তার ষাঁড়ের ছবি ফেসবুকে দিয়েছেন। অনলাইনে নিবন্ধনও করবেন বলে জানিয়েছেন।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটগুলো পরিচালনার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারাদারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত এক সভায় হাটে যাওয়া সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, হাটে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা এবং জাল টাকা শনাক্তকরণ স্ক্যানার রাখার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা ভীতির কারণে এবার অনেকেই কোরবানি পরিহার করার কথা ভাবছেন। কারণ হাটে পশু কিনতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে যান কি না, আবার কোরবানির পশুর চামড়া ছাড়ানোসহ মাংস কাটার কাজে যেসব ভ্রাম্যমাণ কসাই নিয়োজিত হবেন, তাদেরকে নিয়েও এক ধরনের ভীতি কাজ করছে। যে কারণে কোরবানি পরিহার করাটা অনেকে শ্রেয় মনে করছেন। কোরবানি না দিয়ে টাকাটা গরিবদের দান করা জায়েজ হবে কি না, এর জন্য কেউ কেউ ফেসবুকে ফতোয়ারও সন্ধান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *