• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে সিএনজি’র অরক্ষিত ব্যাটারিতে প্রায়ই শক খাচ্ছেন যাত্রীরা

সিএনজি’র ভেতর যাত্রীদের পায়ের কাছে অরক্ষিতভাবে রাখা ড্রাইসেল ব্যাটারী। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে সিএনজি’র অরক্ষিত
ব্যাটারিতে প্রায়ই শক খাচ্ছেন যাত্রীরা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে এখন প্রচুর সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। কিছুদিন আগেও যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করে অনেক সিএনজিতে এলপি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হতো। প্রশাসন ও বিআরটিএ’র অভিযানের ফলে এগুলি এখন বন্ধ হয়েছে। তবে সব সিএনজিতেই ড্রাইসেল ব্যাটারি বসাতে হয়। এগুলিও অধিকাংশ সিএনজিতে যাত্রীদের পায়ের কাছে অরক্ষিতভাবে উন্মুক্ত অবস্থায় বসানো আছে। এতে অনেক সময় যাত্রীরা বৈদ্যুতিক শক খাচ্ছেন।
আজ ২৫ জুলাই শনিবার সকালে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গবাজার এলাকায় কিছু সিএনজি দাঁড়ানো ছিল করিমগঞ্জের চামড়া নৌবন্দরের যাত্রী ধরার জন্য। হঠাৎ একটি সিএনজির (কিশোরগঞ্জ-থ-১১-০৯১৬) ভেতর একটি শিশুর চিৎকার শুনতে পেলেন আশপাশের লোকজন। এগিয়ে দেখলেন শিশুটি সিএনজির ব্যাটারিতে শক খেয়েছে। শিশুটি মায়ের সঙ্গে চামড়া নৌবন্দর যাচ্ছিল। উপস্থিত লোকজন সিএনজি থেকে মাসহ শিশুটিকে নামিয়ে আনলেন। সিএনজির গায়ে মালিকের নাম লেখা রয়েছে মো. শাহী, মোবাইল নম্বর লেখা রয়েছে ০১৬২৩-৫৫৬০৩৬। এধরনের অরক্ষিত অবস্থায় ড্রাইসেল ব্যাটারি যাত্রীদের বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। বিশেষ করে চলন্ত অবস্থায় শক খেলে কেউ সিএনজি থেকে ছিটকে বাইরে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে বলেও অনেকে মনে করছেন।
কিশোরগঞ্জ জেলা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ফয়েজ আহমেদ জানান, সিএনজিতে ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়। এগুলি অরক্ষিত অবস্থায় থাকলে, তার বেরিয়ে থাকলে মানুষ শক খেতে পারে। তবে ব্যাটারিগুলো চালকের আসনের নীচে সুরক্ষিত অবস্থায় রাখার নিয়ম। কেউ যদি অরক্ষিত অবস্থায় রাখে, এ ব্যাপারে অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *