• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ নকল সীল ও নকল দলিলসহ আটক এক

র‌্যাবের হাতে ভুয়া দলিল ও সীলসহ ভুয়া দলিলের কারিগর জাকির খান আটক। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ নকল
সীল ও নকল দলিলসহ আটক এক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তার বিপুল পরিমাণ নকল সীল, স্ট্যাম্প ও ভুয়া দলিল ও অন্যান্য আলামতসহ এক প্রতারককে র‌্যাব আটক করেছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, শহরতলির শোলাকিয়া গাছবাজার এলাকায় ২২ জুলাই বুধবার গভীর রাতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাড়াইলের সাচাইল এলাকার আব্দুল মতিন খানের ছেলে জাকির খানকে (৪৩) আটক করেছে। তার কাছ থেকে কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আদালতের নকল খানার ৬৭টি নকল সীল, নিজ হাতে লেখা অনেকগুলো ভুয়া দলিল, ভুয়া মাঠপর্চা, নকল খতিয়ান ও পাকিস্তান আমলের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। জাকির খান প্রতারণা করে মানুষের জায়গা জমির ভুয়া দলিল বানিয়ে হয়রানি ও প্রতারণা করতেন বলে জানা গেছে। তিনি বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর নকল করতেও সিদ্ধহস্ত। জিজ্ঞাসাবাদে তিনি এসব প্রতারণার কথা স্বীকারও করেছেন। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *