• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ছোটভাই আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিতে রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইন আসছেন

ছোটভাই আব্দুল হাইয়ের জানাজায়
অংশ নিতে রোববার রাষ্ট্রপতি
আবদুল হামিদ মিঠামইন আসছেন

# নিজস্ব প্রতিবেদক :-

সহকারী একান্ত সচিব ও ছোটভাই বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইয়ের (৬৭) জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার মিঠামইন আসছেন বলে জানা গেছে। এদিন বাদ জোহর মিঠামইনের কামালপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে আব্দুল হাইকে দাফন করার কথা রয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, এদিন রাষ্ট্রপতিও জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন বলে তাকে জানানো হয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমিত হয়ে আব্দুল হাই বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। ২ জুলাই তার সংক্রমণ ধরা পড়লে ৫ জুলাই থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *