• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

শোক সংবাদ, করোনার নিষ্ঠুর থাবায় নিভে গেল রাষ্ট্রপতির অনুজ সহোদর আব্দুল হাইয়ের প্রাণপ্রদীপ

শোক সংবাদ
করোনার নিষ্ঠুর থাবায় নিভে গেল রাষ্ট্রপতির
অনুজ সহোদর আব্দুল হাইয়ের প্রাণপ্রদীপ

# মোস্তফা কামাল :-

ভয়াবহ করোনার নিষ্ঠুর থাবায় নিভে গেল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই, রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইয়ের প্রাণপ্রদীপ (ইন্নালিল্লাহি….রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত ২ জুলাই নমুনা পরীক্ষায় তার ‘কোভিড-১৯’ পজিটিভ ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাকে সাম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে নিবিড় চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ প্রমাণ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সদাহাস্য সদালাপি মো. আব্দুল হাই সরকারীকরণের আগে মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারী কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার ছেলে সাইফ মোহাম্মদ ফারাবিও করোনায় আক্রান্ত ছিলেন বলে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন। মো. আব্দুল হাইয়ের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা বারের সভাপতি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহিদুল আলম, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, সদস্য সালমা হক, শাহীন সুলতানা ইতি, হোসনে আরা ইদ্রিছ, রাশিদা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *