• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর কমিটি গঠন সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক হাফিজ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর ৫ম দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হাফিজ উদ্দিন। ৫ ডিসেম্বর শুক্রবার রাতে ভৈরব বাজার ভেনিস বাংলা রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা শেষে উপদেষ্টাগণের সর্বসম্মতিক্রমে এই নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কে এম তারিফ, সহ সভাপতি হেলিম খান ও আল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইমরান হোসাইন, ইয়াছিন মোল্লা ও লাম মিম আরমান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক শিশির ও সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত আদনান রনিসহ মোট ১০ জনের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পূর্বে বিগত কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর সভাপতি মো. হাবিবুর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক এর সাবেক কর্মকর্তা মো. হাবিবুর রহমান খোকন, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব-এর উপদেষ্টা এবি ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম আপন, কমিউনিটি ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না, এআইবিএল কর্মকর্তা ওমর ফারুক রাসেল, জনতা ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম, দি প্রিমিয়ার ব্যাংক কর্মকর্তা জাবেদ ওমর কবীর, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর সাধারণ সম্পাদক মিরন মোহাম্মদ তানিম প্রমুখ। বার্ষিক সাধারণ সভা শেষে বিগত কমিটি বিলুপ্ত করে ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন।
আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুন্না বলেন, আমাদের এই সংগঠন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা মেধাবীদের নিয়ে গঠিত। তাই আমরা অর্থনীতির পাশাপাশি সমাজেও বিভিন্নভাবে অবদান রাখায় অঙ্গিকারবদ্ধ।
সভায় অ্যাসোসিয়েশন জন্য নিজস্ব স্থায়ী কার্যালয় স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক রাসেল। এসময় অ্যাসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক জাবেদ ওমর কবির বলেন, আমরা ব্যাংকারদের নিয়ে একটা ব্যাংকার্স ক্লাব গঠন করবো এবং আমরা একটি ব্যাংকপল্লী গড়ে তুলবো। যেখানে ব্যাংকার্সদের ফ্যামিলির সদস্যরা বসবাস করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *