• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বাজিতপুরের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ

বাজিতপুরের নতুন উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও)
শহীদুল ইসলাম সোহাগ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন শহীদুল ইসলাম সোহাগ। ৯ নভেম্বর রোববার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের সময় দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ’কে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাশিদ বিন এনামের স্থলাভিষিক্ত হন।
শহীদুল ইসলাম সোহাগ ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলায়।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বাজিতপুরের উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে চাই। বাজিতপুরের জনগণের সহযোগিতা পেলে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তিনি বাজিতপুরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *