• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

করিমগঞ্জে কলেজ, মাদরাসা, উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে কলেজ, মাদরাসা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জ উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভায় সদস্যদের মতামতের ভিত্তেতে এ সিদ্ধান্ত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অল্প বয়সী শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন চলে যাওয়ায় তারা পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে পড়ছে। অনেকেই অনলাইন গেমে আসক্ত হয়ে সময় নষ্ট করছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৬ অক্টোবর রোববার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত হয়ে পড়াশোনায় মনোযোগী হয়, পরীক্ষায় ভালো ফলাফল হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। এ সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *