• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ

# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১টায় করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আমিনুল্লাহ, সহকারী কমিশনার ও হাত্রাপাড়া আর্দশ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (কৃষি) মোহাম্মদ হাবিবুর রহমান প্রার্থীদের নিকট প্রতীক বরাদ্দ করেন। সভাপতি পদ ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নাম এবং তাদের বরাদ্দকৃত প্রতীক প্রকাশ করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা হলেন, বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মো. হেলাল উদ্দিন (প্রতীক: চেয়ার) ও হাত্রাপাড়া আর্দশ দাখিল মাদরাসা সুপার মো. জাহীদ উদ্দিন (প্রতীক: ছাতা)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা হলেন, কান্দাইল দারুসসালাম দাখিল মাদরাসা সহকারী শিক্ষক (আইসিটি) মো. হারুণ অর রশিদ (প্রতীক: দেয়াল ঘড়ি), ঝাউতলা আনোয়ারিয়া আলিম মাদরাসার প্রভাষক (আইসিটি) মো. তরিকুল ইসলাম (প্রতীক: বই), করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার প্রভাষক (আইসিটি) একে এম নূরুল্লাহ (প্রতীক: দোয়াত কলম)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *