• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে আহমেদ উল্লাহ স্টোর থেকে বিস্কুট খেয়ে জান্নাত (৭) ও হুমাইরা (৫) নামে একই পরিবার দুই শিশু অসুস্থ হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিসহ তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার তিনশত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার আগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল, ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও মডেল থানার এসআই সাইদুল ইসলামসহ পুলিশ টিম।
অসুস্থ জান্নাত ও হুমাইরা কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, এবাদুল্লাহ স্টোর থেকে বিস্কুট কিনে খাওয়ার পর পাতলা পায়খানা ও বমি করতে শুরু করে। পরে তাদের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ভুক্তভোগী পরিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’কে জানালে তিনি অভিযান পরিচালনা করেন।
অভিযানে এবাদুল্লাহ স্টোরকে ৫০ হাজার টাকা, রাইসা ফুডস এন্ড বেকারিকে ২০ হাজার এবং তাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রকাশ্যে ধূমপান করার অপরাধে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, অভিযোগের ভিত্তিতে দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। দোকানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট পাওয়া গেছে এবং প্যাকেটে তারিখ থাকা সত্ত্বেও ভিতরে পোকা জন্মেছে। এ ঘটনায় দুই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এমন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *