• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

থানার পাশে দরবার পুলিশের উপস্থিতিতে ছুরিকাঘাতে যুবক খুন

থানার পাশে দরবার
পুলিশের উপস্থিতিতে
ছুরিকাঘাতে যুবক খুন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পাশে পুলিশের উপস্থিতিতে হচ্ছিল দরবার। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে মজনু মিয়া গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ।
জয়কা ইউনিয়নের খিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মুদি ব্যবসায়ী মজনু মিয়া ও একই গ্রামের ইসলাম উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। কিছুদিন আগে মজনু মিয়ার বাড়িতে হামলা হলে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ বিষয়ে শুক্রবার বিকালে থানার পাশের একটি চায়ের দোকানে এসআই আব্দুল আলিম ও নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে মিমাংসার উদ্দেশ্যে দরবার চলছিল বলে জানিয়েছেন ওসি মাহবুব মোর্শেদ। এর এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে মজনু মিয়াকে ছুরিকাঘাত করা হয়। তাকে সন্ধ্যা ৬টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত করানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা তোতা মিয়া বাদী হয়ে ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করে ৮ জনের নামে ও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে শনিবার থানায় মামলা করেছেন। প্রধান আসামি ইসলাম উদ্দিনসহ দু’জন এজাহার নামীয় আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি মাহবুব মোরশেদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *