• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

# সারোয়ার হোসেন শাহীন :-
দীর্ঘ ২৭ বছর চাকরি জীবনের পর সহকারী শিক্ষক মো. নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেয়ার পর ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকাবাসী। এ শিক্ষক কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শিক্ষার্থীদের অর্থায়নে তাদের প্রিয় শিক্ষককে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে ১১০ সিসি মোটরসাইকেল উপহার প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে উঠিয়ে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাউনা গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
৩১ আগস্ট রোববার সকালে কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন, সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়াল, সহকারী প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া, অভিভাবক সদস্য আসাদুজ্জামান আসাদ এবং দাতা সদস্য মো. ইব্রাহিম মিয়া।
এমন অভূতপূর্ব আয়োজনে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক অশ্রুসিক্ত নয়নে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
বিদায়ী শিক্ষক মো. নুরুল আমিন বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ স্মৃতি আমৃত্যু আমার হৃদয়ে অমলিন থাকবে। তিনি সকলের সুস্থতা কামনা করে বলেন, সুযোগ পেলেই বিদ্যালয়ের খোঁজ নিতে আসব।
একজন আদর্শবান ও কর্তব্যপরায়ণ শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি, মানবিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীবান্ধব আচরণ প্রতিষ্ঠানটিকে শৃঙ্খলা ও শিক্ষার মানে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *