• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়া হাসপাতালে সিলিং ফ্যান উপহার দিলেন ছাত্রদল আহবায়ক

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে রোগীদের কষ্ট লাগবে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল। ৩১ আগস্ট রোববার দুপুরে নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের হাতে এসব সিলিং ফ্যান হস্তান্তর করেন। এর আগে রোগীদের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে হাসপাতালের প্রবেশ পথে ঢালাই করে টাইলসের ব্যবস্থা করে দেন তিনি।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল বলেন, আমি প্রায়ই হাসপাতালের বহির্বিভাগে রোগীদের দেখি লাইনে দাড়িয়ে অনেক কষ্ট করেন। তাই আগত রোগীদের কষ্ট লাগবে আমি নিজ উদ্যোগে হাসপাতালকে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছি। আশাকরি এতে রোগীদের কষ্ট কিছুটা হলেও কমবে। এছাড়াও হাসপাতালে মুমুর্ষু রোগীদের চলাচলের সুবিধার্থে সিড়ি ভেঙে ঢালাই করে দিয়েছি। যাহাতে রোগীরা সহজেই যাতায়াত করতে পারে। এসময় হাসপাতালের রোগীদের যে কোন সমস্যায় পাশে থাকবেন বলে তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৬০০-৭০০ রোগী সেবা নিতে আসে। তাদের জন্য মাত্র দুইটি সিলিং ফ্যানের ব্যবস্থা ছিল। আমাদের কোন বরাদ্দ না থাকায় অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা ছাত্রদলের আহবায়ক জানতে পেরে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন। এতে বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের কষ্ট অনেকটা কমবে। এমন জনবান্ধব কর্মসূচিতে ছাত্রদলের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *