• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

# এম.আর রুবেল :-
আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবিতে ঢাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদে ভৈরবে মশাল মিছিল করেছেন গণঅধিকার পরিষদ।
২৯ আগস্ট শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে ভৈরব উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে এই মশাল মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের জান্নাত রেস্টুরেন্ট এণ্ড রিসোর্টের সামনে গিয়ে শেষ হয়। মশাল মিছিলের নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ ভৈরবের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল।
এ সময় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদের আন্দোলন চলবে। সরকারের দমন-নিপীড়ন এবং রাজনৈতিক হামলার বিরুদ্ধে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছেন বলে তারা হুঁশিয়ারি দেন। ওই মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অর্ধ শতাধিক নেতা-কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *