• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু থানায় মামলা দায়ের

ট্রাকচাপায় সিএনজিচালিত
অটোরিকশা চালকের মৃত্যু
থানায় মামলা দায়ের

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ট্রাকের চাপায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। ট্রাক চালক পালিয়েছেন। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ জানিয়েছেন, ২৯ আগস্ট শুক্রবার সকালে বাজিতপুরের গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে শরীফুল ইসলাম যাত্রী ছাড়া অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে ভৈরবগামী একটি ট্রাক অটোরিকশাকে পেছন থেকে চাপা দিলে শরীফুল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। শরীফুলের লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও অটোরিকশা থানায় জব্দ করা হয়েছে। নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হাইওয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *