• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জ তথ্য অফিসের আয়োজনে বাজিতপুরে নারী সমাবেশ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃপ্ততা বৃদ্ধির লক্ষে কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বাজিতপুর উপজেলা গাজিরচর ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার বাজিতপুর উপজেলার ১০নং গাজিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজিরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. নাছিমা আক্তারের সভাপতিত্বে নারী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো. সাইফুল আলম।
বিশেষ অতীত হিসেবে উপস্থিত ছিলেন, হাফিজা আক্তার কিশোরগঞ্জের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক।
এসময় বক্তব্য রাখেন, গাজিরচর পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইবাদুর রহমান আনার, গাজিরচর ইউনিয়ন পরিষদ সদস্য মোছা. সালেহা খাতুন, ইউনিয়ন পরিষদ সদস্য শেখ মো. নাজিম উদ্দিন জুলহাস।
অনুষ্ঠানে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, গুজব প্রতিরোধ, তথ্য অধিকার আইন ইত্যাদি ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে শতাধিক স্থানীয় মহিলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *