• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার ডা. এম হাবিল বাঙালি’কে সভাপতি ও সাগর আহম্মেদ (হারিছ ভূঞা)’কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যাণ্ডের উত্তর পাশে ডাক্তারবাড়ি বেঙ্গল অডিটোরিয়ামে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন, সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড মো. শামসুদ্দিন।
সম্মেলনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড আবদুর রহমান রুমী, সাবেক সভাপতি কমরেড ডা. এনামুল হক ইদ্রিছ ও সভাপতি মণ্ডলির সদস্য কমরেড সেলিম উদ্দিন খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর রহমান মজনু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলার রামদী শাখার সাধারণ সম্পাদক ডা. এম হাবিল বাঙালি।
এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলার বাজরা শাখার সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ (হারিছ ভূঞা), ডুমরাকান্দ শাখার সাধারণ সম্পাদক ইকবাল খান ও জগদানন্দ দাস প্রমূখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় সিপিবি, উদীচীসহ গণসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *