• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

হোসেনপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বিষাক্ত সাপের কামড়ে মো. আকরাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর বাজুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাজুপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।
জানা যায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে আকরাম তার নিজ ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের জানান আমাকে ঘুমের মধ্যে কি যেন কামড় দিয়েছে তাৎক্ষণিক পরিবার ও আশপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় কবিরাজের কাছে গিয়ে যান এবং কবিরাজ এ রুগিক ভালো করতে পারবেন না বলে জানিয়ে দেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন রাত ১টার দিকে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. নুরুন্নাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *