• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

১২ বছর শিকলবন্দি ভাই-বোন পাশে দাঁড়ালেন ইউএনও

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে আছমা খাতুন (২৮) ও তারই আপন ছোট ভাই জাহাঙ্গীর (২৫) দীর্ঘদিন ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন। আছমা ১২ বছর আর জাহাঙ্গীর ১০ বছর ধরে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। টাকা পয়সার অভাবে এতদিন হয়নি তাদের চিকিৎসা। শিকলবন্দি ভাই-বোনের মানবেতর জীবনযাপনের কথা সংবাদকর্মীদের কাছে জানতে পেরে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম ছুটে যান তাদের বাড়িতে। পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়ে তাদের চিকিৎসা করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, ভাঙাচোরা ঘরের এক কোণে আছমার পা লোহার শিকলে বাঁধা থাকে। খানিকটা দূরে আরেক কোণে খুঁটির সঙ্গে বাঁধা জাহাঙ্গীর। শীত-গ্রীষ্ম, দিন-রাত একইভাবে ঘরের খুঁটি ও গাছের সঙ্গে শিকলবন্দি থাকতে হয় তাদের। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খেয়ে-না খেয়ে বছরের পর বছর কাটছে তাদের জীবন।
আছমা ও জাহাঙ্গীর কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গণেরগাঁও গ্রামের দরিদ্র দিনমজুর ফজলু মিয়ার সন্তান। বৃদ্ধ বাবা দিনমজুরি করে কোনো রকমে সংসার চালান। মা বয়সের ভারে কোন কাজ করতে পারে না। অতি দারিদ্র্যের কারণে দুই ভাই-বোনের চিকিৎসার খরচ বহন করতে পারেননি তারা। ফলে সন্তানরা যাতে হারিয়ে না যায় বা কারও যেন কোনো ক্ষতি না করে ফেলে- এই ভয়ে তাদের সর্বাবস্থায় শিকলবন্দি করে রাখা হয়।
বোন সালমা আক্তার জানান, মাত্র ১৫ বছর বয়সে আছমা গার্মেন্টসে কাজ শুরু করেন। ভবিষ্যতের জন্য কিছু টাকা জমান স্থানীয় এক ব্যক্তির কাছে। পরে ওই ব্যক্তি আছমার টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। তখন থেকেই শিকলে বাঁধা পড়ে আছমার জীবন। এর কয়েক বছর পর লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করা ভাই জাহাঙ্গীর প্রেমঘটিত কারণে মানসিক ভারসাম্য হারালে তাকেও শিকলে বেঁধে রাখা হয়।
সালমা আরও বলেন, আমরা চার বোন ও এক ভাই। তিন বোনের বিয়ে হয়েছে। আমাদের কোনো জমিজমা নেই। ঘরে কোনো আসবাবপত্র নেই। তিনবেলা ঠিকমতো খেতে পারি না। মানুষে দিলে খাই, না দিলে উপোস থাকি। এরই মধ্যে দুই ভাই-বোন মানসিক রোগী হয়ে পড়েছে। চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম জানান, ১২ বছর ধরে শিকলবন্দি ভাই-বোনের বিষয়টি আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে জেনে সমাজসেবা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে গিয়েছি। তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তাদের চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *