• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে ইউএনও’র সাথে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও সংসদের কমিটির অনুলিপি হস্তান্তর

# মো. রিয়াদ হোসেন :-
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শবনম শারমিন এর সাথে ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সংসদের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে নবগঠিত এডহক কমিটির একটি অনুলিপি হস্তান্তর করেন। গত ২৫ আগস্ট সোমবার এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হকের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ ও অনুলিপি হস্তান্তর করা হয়।
এ সময় এডহক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা একেআর হাবিবুল বাহার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল করিম।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হককে আহ্বায়ক করে ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। গত ২০ আগস্ট বুধবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল ইসলাম জানু ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান এর স্বাক্ষরিত এক চিঠিতে এ এডহক কমিটি ঘোষণা করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *