• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

সৌদিতে বিদ্যুৎ পৃষ্টে কটিয়াদীর যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম

# সারোয়ার হোসেন শাহীন :-
সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎ পৃষ্টে কিশোরগঞ্জের কটিয়াদীর যুবকের মৃত্যু হয়েছে। এ খবর পাওয়ার পর থেকে পরিবারে শোকের মাতম চলছে। সৌদির সময় দুপুরে বাংলাদেশ সময় গত শনিবার ২৩ আগস্ট বিকালে রিয়াদ শহরের মিনিট্রি বলোদিয়া সুফিয়া এলাকায় এই ঘটনা ঘটছে। নিহত সেলিম (৩০) উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর এলাকার প্রেমারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। দুই ভাই এর মধ্যে সোলিম বড়।
নিহতের ঘনিষ্ঠ বন্ধু ও পারিবারিক সূত্রে জানা যায়, আট বছর ধরে সৌদি আরবে ইলেকট্রেশিয়ানের কাজ করতেন সেলিম৷ গত শনিবার সৌদি দুপুরে রিয়াদের সুফিয়া এলাকায় একটি খামারে প্রয়োজনীয় কাজে পানির একটি মর্টারের কাছে গেলে বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু হয়। পরে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদ শুনার পর থেকে মা সুফিয়া ও পিতা সিরাজ ছেলের শোকে বাকরুদ্ধ হয়ে আছে। তাদের শোকে আশেপাশের এলাকার মানুষ শোকাহত।
মা সুফিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ইচ্ছে ছিলো এইবার ছেলে বাড়িতে আসলে ধুমধামে বিয়া করাবেন। কিন্তু তাদের সেই স্বপ্নের মৃত্যু হয়েছে। এখন দ্রুত ছেলের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *